জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১৭ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 9:29 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়ের বাড়ির গেইটের ডিজাইনকে কেন্দ্র করে দুইগ্রামবাসীর সংঘর্ষে ঘটনায় শতাধিক নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ জনকে আসামী করে ৯০০শতাধিক লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আজ বুধবার (১৭ আগস্ট) বিকেলে নবীনগর থানা পুলিশ বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, উপজেলার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৯০০ শতাধিক লোকজনকে আসামী করে নবীনগর থানা পুলিশের উপপরিদর্শক মো. ইমরান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ১২৭জনের নাম উল্লেখ্য করা হয়েছে, বাকি সব অজ্ঞাত। এরমধ্যে সংঘর্ষের ঘটনার পর ৭জনকে আটক করা হয়। তাদেরকেও ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, দুইগ্রামের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছেড়েছে। অনেক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার ইউনিয়নের সীতারামপুর গ্রামের রিয়াজুদ্দিন গোষ্ঠির রাজুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। সেখানে ডেকোরেশনের কাজ করেন দৌলতপুর গ্রামের হাসান আলী বাড়ির এক ছেলে। ডেকোরেশনের গেইটের ডিজাইনের কাজ পছন্দ হয়নি বিয়ে বাড়ির লোকজনের। এনিয়ে দৌলতপুরের ডেকোরেশনের ছেলেটির সাথে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এই ঘটনার জেরে পরদিন মঙ্গলবার সন্ধ্যার পর দৌলতপুর ও সীতারামপুর গ্রামের দুই যুবক তর্কবিতর্ক থেকে মারামারিতে জড়িয়ে পড়ে। এনিয়ে দুই গ্রামবাসী মধ্যে দফায় দফায় মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ চলে। এসময় অনেক বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা হয়। একটি মোটরসাইকেল আগুনে জ্বালায়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ছুড়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষের আহত হয় অন্তত ২০জন।
Posted ৯:২৯ পিএম | বুধবার, ১৭ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya