শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে বাড়িতে রং-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছিল সার্ফ এক্সেল-রিন পাউডার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:59 pm

নবীনগরে বাড়িতে রং-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছিল সার্ফ এক্সেল-রিন পাউডার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নকল সার্ফ এক্সেল ও  রিন কাপড় কাচার পাউডার কারকাখায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে পৌর সভার জল্লা নামক এলাকায় কারখানাটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিক শাহাদাৎ হোসেন ফজলুকে আটক করে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায় এক ব্যক্তি নিজ বাড়িতে অবৈধভাবে সার্ফ এক্সেল পাইডার, রিন পাউডার, বাচ্ছাদের জুস এবং হাইস্পিড উৎপাদন করছিলেন। এসব পণ্য নিজের খেয়ালখুশি মতো কেমিক্যাল ও রং মিশিয়ে একটি মেশিনে উৎপাদন করছিলেন। ছিল না বিএসটিআইয়ের লাইসেন্স।  এসব পণ্য মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এবং কর্তৃপক্ষের কোনো অনুমোদন না থাকায় অর্থাৎ অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা লঙ্ঘন করেছে। উক্ত ধারা লঙ্ঘনের অভিযোগে ফেক্টুরির মালিককে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |