শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে বসতঘরে মিললো স্বামী, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৮ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 5:51 pm

নবীনগরে বসতঘরে মিললো স্বামী, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসতঘর থেকে স্বামী, স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) সকালে পৌর এলাকার বিজয় পাড়া থেকে মরদহ গুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সোহাগ (৩৩), তার স্ত্রী জান্নাত (২৫), তাদের কন্যা সন্তান ফাহিমা (৪) ও সাদিয়া (২)।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান,  সোহাগ পেশায় একজন কাপড় ব্যবসায়ী। রাতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তারা সকাল সকাল ঘুম থেকে উঠলেও আজ না উঠায় পরিবারের সদস্যরা ঘরে তাদের ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পায়নি। পরে স্থানীয়দের সহায়তায় ঘরে দরজা ভেঙে তাদের সবার মরদেহ দেখতে পান। এরমধ্যে সোহাগ ও এক কন্যার মরদেহ চালের তীরের কাঠে ঝুলছিল,  স্ত্রী জান্নাতের মরদেহ খাটে ও অপর আরেক কন্যার মরদেহ খাটের পাশে পড়ে ছিল।

তিনি আরও জানান, তাদের মৃত্যু কিভাবে হয়েছে তা এখন মন্তব্য করা   যাচ্ছে না। এটা হত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবং তদন্ত করার পর বলা যাবে। মরদেহ গুলো সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:৫১ পিএম | রবিবার, ২৮ জুলাই ২০২৪

The Daily Sarod |