স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 10:46 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে নাহিদ মিয়া (৪) নামের এক শিশু মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলের দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নাহিদ মিয়া ওই গ্রামের হাজির হাটির শহিনুর আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, শিশু নাহিদসহ আরও কয়েকজন শিশু বাড়ির পূর্বপাশের একটি জমিতে বর্ষার জোয়ারের পানিতে গোসলে করতে যায়৷ অন্য শিশুরা বাড়িতে চলে আসলেও নাহিদ আসেনি। এর কিছুক্ষণ পর নাহিদের মরদেহ জোয়ারের পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
তিনি জানান, শিশুর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Posted ১০:৪৬ পিএম | বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya