শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে ফেসবুক লাইভে রশিতে ঝুঁলে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 9:41 pm

নবীনগরে ফেসবুক লাইভে রশিতে ঝুঁলে যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ফেসবুক লাইভে রেখে গলায় রশি পেঁচিয়ে আব্দুর রশিদ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদ গ্রামের মো. জালাল মিয়ার ছেলে।

নিহত আব্দুর রশিদ এর ফেসবুক ওয়ালে ৬ মিনিটের ভিডিওতে দেখা যায়, তিনি বৃহস্পতিবার ভোরে তার ফেসবুক লাইভে আসেন। এর আগে তিনি তার ঘরের সিলিংয়ে একটি রশি বেঁধে রাখেন। লাইভ চালু করে তিনি একটি টেবিলে উঠে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা যায়, সে চট্টগ্রামে বেকারির মালামাল সরবরাহ করত। চট্টগ্রাম থেকে বাড়িতে এসে তার নিজঘরে তার ফেসবুক ওয়াল থেকে লাইভে এসে ঘরের সিলিং এর সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক ( এসআই) আবু বক্কর জানান, নিহত যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছেন সে মাদকাসক্ত ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

The Daily Sarod |