শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে প্রেমিকের বাড়িতে তৃতীয়বারের মতো কিশোরীর অনশন

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০২ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 8:06 pm

নবীনগরে প্রেমিকের বাড়িতে তৃতীয়বারের মতো কিশোরীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলাম (২০) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৬)। শনিবার (০১ অক্টোবর) রাত থেকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলে সময় প্রেমিক সাকিবুল ইসলামের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর থেকে শফিকুল ইসলামের ছেলে প্রেমিক সাকিবুল ইসলামের বাড়িতে একই গ্রামের এক কিশোরী বিয়ের দাবিতে অনশন করছে। সে এই বছর স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে৷ এর আগেও দুবার একই দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে কিশোরী। সেই সময় কিশোরীর অভিভাবকরা তাকে সাকিবুলের সাথে বিয়ের আশ্বাস দিয়ে তার বাড়িতে নিয়ে গেলেও কোন সমাধান করেননি বলে জানান।

অনশনে থাকা কিশোরী বলেন, দীর্ঘদিন পূর্বে সাকিবুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার তা মেনে নিচ্ছে না। বরং পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। তাই আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করছি। সে জানান, তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। তা না করা পর্যন্ত তার অনশন চলবে বলে জানান প্রেমিকা।

প্রেমিক সাকিবের মা ফেরদৌসী বেগম বলেন, ‘আমরা চাই বিষয়টি সামাজিকভাবে সমাধান হোক।’

ওই কিশোরীর মা জানান, ‘এবিষয়ে আমার মেয়ের বাবা-চাচারা সিদ্ধান্ত নিবে।’

এবিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘

Facebook Comments Box

Posted ৮:০৬ পিএম | রবিবার, ০২ অক্টোবর ২০২২

The Daily Sarod |