শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে প্রার্থীর সাথে ভোটকেন্দ্রে ভাত খাওয়ায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৫ জুন ২০২৪   সর্বশেষ আপডেট : 10:28 pm

নবীনগরে প্রার্থীর সাথে ভোটকেন্দ্রে ভাত খাওয়ায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সাথে বসে ভাত খাওয়ায় এ কে এম রমজান আলী নামের এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (০৫ জুন) দুপুরে উপজেলার কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম।

সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম জানান, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারের ছিলেন বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্রাচার্য কলেজের অধ্যক্ষ একেএম রমজান আলী। দুপুরে ওই কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী কাজি জহির উদ্দিন সিদ্দিক টিটু পরিদর্শনে যান। এসময় এই চেয়ারম্যান প্রার্থীর সাথে ভোট কেন্দ্রের অফিস কক্ষে বসে প্রিজাইডিং অফিসার একেএম রমজান আলী ভাত খান। দুজনে ভাত খাওয়া অবস্থায় কেন্দ্রে পরিদর্শনে গিয়ে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট দেখতে পান।

একজন প্রিজাইডিং অফিসার কোন প্রার্থীর সাথে বসে ভাত খেতে পারেন না। তাই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে নতুন প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৮ পিএম | বুধবার, ০৫ জুন ২০২৪

The Daily Sarod |