জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৭ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 8:14 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পেয়ারা পাড়া নিয়ে তর্কবিতর্কের জেরে বৈঠার বাড়িতে আসাদ খান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসাদ খান ওই এলাকার মৃত ইদন খানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, সকালে আসাদ খানের বাড়ির পেয়ারা গাছ থেকে প্রতিবেশি শাহীন পেয়ারা পাড়েন। এনিয়ে আসাদ খানের নাতিন সাইফুল ইসলামের সাথে বাকবিতণ্ডা হয় শাহীন। এসময় আসাদ খান দুইজনকে যার যার ঘরে ফিরে যেতে বলেন। এই ঘটনার জেরে শাহীন ঘরে থাকা বৈঠা নিয়ে এসে আসাদ খানের বাড়িতে ডুকে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই আসাদ মারা যায়৷ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Posted ৮:১৪ পিএম | শনিবার, ২৭ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya