স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৮ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 9:29 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় ৫ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৮ অক্টোবর) সকাল থেকে মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন। এসময় ৩০০০ মিটার জাল আটক করা হয়৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন জানান, ৭-২৮ অক্টোবর পর্যন্ত এই ২২দিন ইলিশের প্রধান প্রজননের মৌসুম। এসময় ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। আজ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় পাঁচজন জেলেকে ৩ হাজার মিটার জাল আটক করা হয়। তাদেরকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘন হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত আইনের ৫ ধারায় পাঁচজন কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত সব জাল আগুন পুড়ে ধ্বংস করা হয়। এসময় মোবাইল কোর্টকে সহায়তা করেন উপজেলা মৎস কর্মকর্তা এবং নবীনগর থানা পুলিশ।
Posted ৯:২৯ পিএম | শনিবার, ০৮ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya