স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ৩০ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 10:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার দুটি এলাকার উপর দিয়ে বয়ে গেছে টর্নেডো। শুক্রবার (৩০ জুন) দুপুরের পর আলীয়াবাদ ও জল্লা গ্রামের ওপর দিয়ে এই টর্নেডো বয়ে গেছে। মাত্র ২ মিনিটের এই টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে আলীয়াবাদ গ্রামের বেশ কিছু বাড়িঘর। আহত হয়েছে তিনজন। উপড়ে গেছে বহু গাছপালা।
টর্নেডোর তান্ডবলীলায় বসত ঘরের চালা আকাশে উড়তে দেখে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে এবং তারা ভয়ে আত্নচিৎকার শুরু করেন। আলীয়াবাদ গ্রামের সোহরাব হোসেনের নির্মাণধীন একটি গরুর খামার ও মোবারক হোসেনের ছেলে ইকরাম হোসেনের বসত ঘর আকাশে উড়ে গিয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে ও জমিতে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।
এছাড়াও আরও অনেকের ঘরের তুলি খোলে নিয়ে গেছে টর্নেডো। জল্লা গ্রামের ভানু মিয়ার বাড়ির দেয়াল ভেঙে গেছে। আলীয়াবাদ গ্রামের সাদ্দাম হোসেনের ঘরের টিন উড়ে এসে তার বৃদ্ধা মায়ের উপর পরে তাতে তিনি গুরুতর আহত হয়ছেন। সেলাই লেগেছে ১৮ টি, এ ছাড়া আরও দুজন আহত হয়েছেন।ঘর হারিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে ইকরাম হোসেন ও তার পরিবারকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে
সহায়তা করা হবে।
Posted ১০:৫২ পিএম | শুক্রবার, ৩০ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya