জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 9:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি দীঘিতে ভেসে উঠেছে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া দুটি পা। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিটঘর গ্রামের উত্তর পাড়া থেকে পা দুটি উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, সকালে দীঘিতে পা দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দমকল বাহিনীর সদস্যরা খবর উপস্থিত হয়ে পা দুটি উদ্ধার করে৷ দুটি পা অর্ধগলিত। দমকল বাহিনীর সদস্যরা দেখছে দেহের বাকি অংশ এই দীঘিতে পাওয়া যায় কিনা। তিনি আরও জানান, সম্প্রতি সদর উপজেলায় লাগেজে মাথা ও দুই পা ছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই পা দুটি ওই মরদেহের কিনা তা এখনই বলা যাচ্ছে না। পা দুটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে।
এরআগে, গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামের একটি পুকুর পাড়ে লাগেজ উদ্ধার করে পুলিশ। সেই লাগেজে ছিল মাথা ও দুই পা বিচ্ছিন্ন থাকা একটি মরদেহ। ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।
Posted ৯:২৫ পিএম | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya