জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 9:37 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে নবীনগর রাধিকা সড়কের উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের নারুই বরহিত এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ব্রাহ্মণহাতার বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার রুটি গ্রামের শাহজাহানের ছেলে এনামুল (২৬)। এই ঘটনায় রাকিব (১৫) নামের আরও একজন আহত হন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, একটি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এনামুল ও তার তার সহযোগী আমির মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
Posted ৯:৩৭ পিএম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya