শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে ঝড়ে উপড়ে পড়লো গাছ, চাপা পড়ে সিএনজি চালক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 8:54 pm

নবীনগরে ঝড়ে উপড়ে পড়লো গাছ, চাপা পড়ে সিএনজি চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঝড়ে গাছ পড়ে আলী আহমদ (৩৫) নামের এক সিএনজি চালিত অটো রিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর পৌরসভার কোনাঘাট নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলী আহমদ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের তালতলা এলাকার আলী আকবরের ছেলে।

নবীনগর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, নবীনগর পৌর এলাকার থেকে একটি সিএনজি চালিত অটো রিকশা উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি যাচ্ছিল। পথিমধ্যে কোনাঘাট নামক এলাকায় ঝড়ে একটি জাম গাছ সিএনজিটির উপর পড়ে গিয়ে চাপা পড়ে । এতে চালক আলী আহমদ সহ অন্য যাত্রীরা আহত হন। এর মধ্যে আলী আহমদ গুরুতর আহত হন। খবর পেয়ে নবীনগর ফায়ারসার্ভিসের সদস্যরা গিয়ে গাছটি সরিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অন্য আহত যাত্রীরা নিজেরাই চিকিৎসা নিয়েছেন।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৮:৫৪ পিএম | মঙ্গলবার, ২৩ মে ২০২৩

The Daily Sarod |