শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে কেরির ট্যাবলেট খেয়ে মানষিক রোগীর মৃত্যু 

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০১ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:36 pm

নবীনগরে কেরির ট্যাবলেট খেয়ে মানষিক রোগীর মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কেরির ট্যাবলেট খেয়ে সিদ্দিক মিয়া (৪৮) নামে এক মানষিক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিক মিয়া মারা যান৷

সিদ্দিক মিয়া উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের মৃত হাজী ফিরোজ মিয়ার ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের চাচাতো ভাই নোয়াব মিয়া জানান, সিদ্দিক মিয়া মানষিক রোগী ছিলেন। যখন যা মনে চেয়েছে তা করেছে, অনেক সময় আমাদেরকেও মারধোর করেছে। গত দুই বছর আগেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল। একই ভাবে বুধবার সকাল ১০ টার দিকে সবার অজান্তে কেরি ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে সিদ্দিক মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছে। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা ও হতাশাগ্রস্ত  হয়ে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পিএম | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

The Daily Sarod |