শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নবীনগরে অনিয়মের দায়ে হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীনগর সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 11:24 pm

নবীনগরে অনিয়মের দায়ে হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নানান অনিয়মের দায়ে মুক্তি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকায় নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান।

অভিযানে হাসপাতালটিতে এসএসসি পাশ অদক্ষ স্টাফ দিয়ে হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানের কাজ চালানো হচ্ছে। যার ল্যাব টেকনিশিয়ানের কোন ধরনের ডিপ্লোমা ও প্রশিক্ষণ নাই। এছাড়াও হাসপাতালের লাইসেন্সের মেয়াদ দুই বছর আগে শেষ হলেও নবায়ন না করায় মুক্তি (প্রা:) হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালককে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৯ অনুযায়ী সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, মুক্তি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে আরো দুজন ল্যাব টেকনিশিয়ান কাজ করে যারা অভিযানের সময় অনুপস্থিত ছিলো। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় কোন কাগজ দেখাতে পারেননি। একইসাথে প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতাসম্পন্ন টেকনিশিয়ান নিয়োগ ব্যাতিত ল্যাবের কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরো জানান,অনিয়মের সাথে জড়িত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১১:২৪ পিএম | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

The Daily Sarod |