জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 10:26 pm
ব্রাহ্মবাড়িয়ার নবীনগর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিক্সায় গলায় উড়না পেঁচিয়ে সায়মা আক্তার (১৩) নামে কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। সায়মা আক্তার উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের শহিদুল আলমের মেয়ে ও শিবপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, স্কুলের দুপুরের মধ্যাহ্ন বিরতির দিলে সায়মা তার সহপাঠিদের সাথে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অটোরিক্সার মোটরে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়। এই অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এই বিষয়ে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ১০:২৬ পিএম | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya