স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:10 pm
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর মডেল থানা পুলিশ। এরআগে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিদায়ী পুলিশ সুপার মো. আনিসুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর পরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তিনি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় করেন।
এসময় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।
এরআগে, গত ২৪ নভেম্বর রাষ্ট্রপতি আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়। তার স্থলে পদায়ন করা হয় গাজীপুর মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে।
Posted ৯:১০ পিএম | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya