আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 8:32 pm
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপুজাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) আখাউড়া স্থলবন্দর আমদানিক-রফতানিকারক এসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সনাতন ধর্মাবলম্বী ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর শনিবার থেকে ২৪ অক্টোবার মঙ্গলবার পর্যন্ত এবং লক্ষ্মীপুজা উপলক্ষে ২৭ অক্টোবর শুক্রবার ও ২৮ অক্টোবর শনিবার পর্যন্ত সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ থাকবে। তবে রোববার সকাল থেকে সকল প্রকার আমদারি-রফতারি কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আখাউড়া আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুর্গাপুজা উপলক্ষে ২১-২৪ অক্টোবর এবং লক্ষ্মীপুজা উপলক্ষে শুক্রবার ও শনিবার আমদানি-রফতানি বন্ধ থাকবে। মাঝখানে বুধবার ও বৃস্পতিবার আমদানি-রফতানি চলবে। রোববার থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
Posted ৮:৩২ পিএম | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya