স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:28 pm
দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বৃহস্পতিবার থেকে দু’দফায় মোট ৭দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।
ভারতীয় ব্যবসায়িদের বরাত দিয়ে বাংলাদেশের একাধিক ব্যবসায়িক সংগঠন এ তথ্য নিশ্চিত করেছে।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়িক সংগঠনগুলোর সূত্র জানায়, ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চারদিন দুর্গাপূজার জন্য এবং ১৬ ও ১৭ লক্ষীপূজার জন্য দু’দিন আমমানি রপ্তানি বন্ধ থাকবে। ১৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৯ অক্টোবর থেকে যথারিতি এ বন্দরের ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে। তবে উল্লেখিত বন্ধের সময়গুলোতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
Posted ১০:২১ পিএম | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya