স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 1:29 am
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদকে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বদলি করা হয়েছে। তার বদলির খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন সামাজিক সংগঠন সহ নানান শ্রেণি পেশার মানুষ তাকে বিদায়ী সংবর্ধনা জানাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম ও বিজয়নগর উপজেলা প্রেসক্লাব ইউএনও এএইচ ইরফান উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করে বিদায় সংবর্ধনা জানান। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলা কমপ্লেক্সে তাকে এই সংবর্ধনা জানানো হয়। এসময় তার আগামী দিন গুলোর জন্যে শুভ কামনা জানানো হয়।
এসময় বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর সভাপতি মো. আব্দুর রশিদ খান, বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম ও বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন আলী, বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি হাজী মো. শাহ আলম, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন রুবেল, বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজ্জম, কোষাধ্যক্ষ মো. মাহিদুল ইসলাম, সিনিয়র সদস্য মোঃ তোফাজ্জল হোসেন ভুট্টো, সহ-সম্পাদক মো. সিরাজুল ইসলাম মাস্টার, আব্দুল হামিদ, মো. জিয়া উদ্দিন রিফাত, মো. হাবিবুর রহমান, সদস্য শ্যামল সরকার নিলয়, মো. ফখরুল ইসলাম ও বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সদস্য মো. কেফায়েতুল ভূইয়া, শাহনেওয়াজ শাহ, জাকির আহমেদ হীরা, আল মামুন,মো. গোলাম কিবরিয় সহ দুই সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১:২৭ এএম | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya