আবুল হাসনাত মো. রাফি
প্রিন্ট
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:17 pm
মফিজ মিয়া (৪২)। সারা বছর বিভিন্ন মৌসুমী পন্য ফেরি করে বিক্রয় করেন। শুধু স্বাধীনতার সংগ্রামের সংশ্লিষ্ট বিভিন্ন দিবসে দুদিন বাংলাদেশের পতাকা ফেরি করেন তিনি। গত ২৫ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরে পতাকা ফেরি করে বিক্রয় করছেন মফিজ। মফিজ জেলা শহরের মধ্য মেড্ডা এলাকার আলি আকবরের ছেলে।
আর একদিন পর ৫২তম বিজয় দিবস। এই দিবসটি পালনে জুড়ে চলছে সরকারি ও বেসরকারি ভাবে চলছে নানান প্রস্তুতি। এই দিবসটিতে ব্রাহ্মণবাড়িয়া শহরেও বেড়েছে জাতীয় পতাকা ও জাতীয় পতাকা যুক্ত নানান পন্যের বেচাকেনা। বিভিন্ন দোকান ও ফেরিওয়ালারা ঘুরে ঘুরে পতাকা বিক্রয় করছেন। শহরের হাসপাতাল রোড এলাকায় ফেরি করে পতাকা বিক্রয় করছিলেন মফিজ মিয়া। তার সাথে কথা হয় এই প্রতিবেদকের।
মফিজ মিয়া বলেন, গত ২৫ বছর ধরে মৌসুমি পন্য ফেরি করে বিক্রয় করে আসছি। আমার এক ভাইও এই পেশায় জড়িত। ২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে শুধু দুইদিন পতাকা বিক্রয় করি। পতাকার সাথে ব্যান্ড, ফিতা ও স্টিকার সহ নানান পন্য বিক্রয় করে আসছি। এসময় বেচাকেনাও ভাল হয়। দুইদিনে বিক্রয় হয় প্রায় ৬০ হাজার টাকার জাতীয় পতাকা, ফিতা ও স্টিকার।
তিনি বলেন, আগে এতো চাহিদা ছিল না কিন্তু এখন দিন দিন জাতীয় পতাকা বিক্রয়ের চাহিদা বাড়ছে। আমি মনে করি মানুষের দেশপ্রেম বাড়ার কারণে এখন পতাকার প্রতি আগ্রহ বাড়ছে। তবে পণ্যের দাম বাড়ছে। এখন মাথার ব্যান্ড প্রতি পিছ ১০ টাকা, মাথার পতাকা ৩০ টাকা, হাত পতাকা ১০ টাকা, ফিতা ১০ টাকা, বেইস ১০ টাকা,স্টিকার ২ টাকা, পতাকা ৫ ফিট ১৫০ টাকা, সাড়ে ৩ ফিট পতাকা ৮০টাকা, আড়াই ফিট পতাকা ৫০ টাকা ও দেড় ফিট পতাকা ৩০ টাকায় বিক্রয় হয়।
Posted ১০:১৭ পিএম | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya