স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 10:32 pm
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর ড. মানিক সাহার জন্য হাড়িভাঙ্গা আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জুন বুধবার) দুপুর ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য এসব উপহার পাঠানো হয়।
সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশের পক্ষ থেকে উপহার সামগ্রী গুলো গ্রহণ করেন ত্রিপুরা নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আল আমিন।
উপহারের মধ্যে ২০টি কার্টুনে ৪০০ কেজি হাড়িভাঙ্গা জাতের আম, ৫০ কেজি ইলিশ মাছ ও ৫০ কেজি মিষ্টিসহ মোট ৫০০ কেজি উপহার সামগ্রী।
উপহার হস্তান্তরকালে সীমন্তের শূন্য রেখায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস এম রাহাতুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার,স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাপ্পি, ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম, ৬০ বিজিবি আইসিপি হাবিলদার মো. রহুল আমিন ও আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট দিব্যেন্দু ভৌমিক।
এ সময় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক বলেন, আজ একটি খুশির দিন,বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা মূখ্যমন্ত্রীর জন্য আম ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন। বাংলাদেশের ও ত্রিপুরা যে সম্পর্ক সেইটি কিন্তু ১৯৭১ সালের আগে থেকেই সহমর্মিতা ও সহঅবস্থান বজায় আছেন। এইটার মাধ্যমে ভারত-বাংলাদেশর যে গভীর সম্পর্ক সেইটি আরও মজবুত হবে ও ত্রিপুরার সাথেও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রীগুলো আমরা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিব।
Posted ১০:৩২ পিএম | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya