স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 9:37 pm
ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গরমে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা একটার দিকে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়।
আখাউড়া রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলীম হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে উদ্ধারকারি ট্রেন পাঠানো হয়েছে।
Posted ৯:৩৭ পিএম | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya