শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

তিন হাজার টাকার জন্য গাঁজাসেবন শেষে হত্যা করে কবিরকে

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ২০ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:27 pm

তিন হাজার টাকার জন্য গাঁজাসেবন শেষে হত্যা করে কবিরকে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বাড়িউড়ায় পিকআপের চালকের সহযোগী কবির হোসেন (১৮) গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিখোঁজের ৩দিন পর স্থানীয় একটি খালের কচুরিপানার নিচ থেকে গত ১৮ মে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কবির ওই এলাকার সাব্বির মিয়ার ছেলে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের (সরাইল সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা পরিবর্তন ডটকম’কে জানান, কবিরের মরদেহ উদ্ধারের পর কবিরের পিতা সাব্বির অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় হত্যাকারীদের সনাক্ত করতে তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে ওইদিন রাতেই স্থানীয় সাইফুল নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে আটক সাইফুল এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন। বুধবার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। এই ঘটনায় আরও দুইজন জড়িত আছে তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা আরও জানান, আটকের পর সাইফুল জানিয়েছে, আটক হওয়া সাইফুলের সাথে একসময় পিকআপে থাকতেন কবির। মাঝে মনোমালিন্য হওয়ায় সে সাইফুলের কাছ থেকে চলে এসেছিল। নিহত কবিরের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। প্রতিরাতে নিহত হওয়া কবির ও আরও দুইজন সহ তারা ৪জন স্থানীয় একটি খালের পাড়ে নীরবে আড্ডা দিতেন এবং গাঁজা সেবন করতেন। বাকী দুইজনের মধ্যে একজন কবিরের কাছে তিন হাজার টাকা পাওনা ছিল।

গত শুক্রবার ১৫মে রাতে তারা সবাই সেই খালের কাছে নিরিবিলি বসে গাঁজাসেবন করেন। গাঁজাসেবনের পর মাতাল অবস্থায় পাওনাদার সেই যুবক কবিরের কাছে টাকা ফেরত চায়। এরই জেরে তর্কবিতর্কের এক পর্যায়ে কবিরকে সাইফুল সহ তিনজন ঝাপটে ধরে এবং এসময় টাকা ফেরত চাওয়া সেই যুবক তাকে ছুড়িকাঘাত করে হত্যা করে। হত্যার পর খালের ফেলে দেয় কবিরের মরদেহ। ঘটনার তিনদিন পর খালে কবিরের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, সাইফুলকে আটকের পর ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। তদন্তের স্বার্থে বাকী দুই আসামীর পরিচয় এখনই আমরা প্রকাশ করছিনা। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রাফি/–

আরও পড়ুনঃ সরাইল ও নাসিরনগরে ১৭ঘন্টায় তিনজনের মরদেহ উদ্ধার  

Facebook Comments Box

Posted ১১:২৭ পিএম | বুধবার, ২০ মে ২০২০

The Daily Sarod |