শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সরাইল ও নাসিরনগরে ১৭ঘন্টায় তিনজনের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১৮ মে ২০২০   সর্বশেষ আপডেট : 3:22 pm

সরাইল ও নাসিরনগরে ১৭ঘন্টায় তিনজনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইলে গত ১৭ঘন্টায় নিখোঁজ হওয়া তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ও সোমবার সকালে মরদেহ গুলো উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল-নাসিরনগর সার্কেলের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোজাম্মেল হোসেন রেজা জানান, নিখোঁজের চারদিন পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার সরাইলের বাড়িউড়ায় একটি খালের কচুরিপানার নিচ থেকে কবির হোসেন (১৮) যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার সাব্বির মিয়ার ছেলে। কবির গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকায় পরিবার সাধারণ ডায়েরি করে। মরদেহের বাম পায়ের কব্জির উপরে ও ডান হাতের বগলের নিচে ক্ষতচিহ্ন দেখতে পাওয়া যায়।

এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগরের বুড়িশ্চর ইউনিয়নের রসুলপুর গ্রামের পাট ক্ষেত থেকে মোহন লাল দাস (৪৭) নামের এক কৃষককের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত রঞ্জিত দাসের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছে, গতকাল রোববার থেকে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ ছিল। মরদেহের শরীরে নখের আচরের দাগ ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে।

অপরদিকে, একই উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের লঙ্গন নদী থেকে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের ধারণা উদ্ধারকৃত মৃতদেহটি প্রায় ৬ দিন আগের এবং বয়স আনুমানিক ৩৫।

অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল-নাসিরনগর সার্কেলের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোজাম্মেল হোসেন রেজা আরও জানান, এসব ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাফি/-

Facebook Comments Box

Posted ২:৪৭ পিএম | সোমবার, ১৮ মে ২০২০

The Daily Sarod |