শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর স্বৈরাচরের জন্ম হবে না’

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৬ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 10:23 pm

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর স্বৈরাচরের জন্ম হবে না’
  • রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৬ জুলাই) বিকেলে উপজেলার মেহারী ইউনিয়নের ঈশান নগর চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত এ জনসভার আয়োজন করে স্থনীয় বিএনপি ও অঙ্গসংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।
    জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার এবং জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস ও সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন।
    মেহারী ইউনিয়ন বিএনপির সদস্য শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, কসবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন ও বেলায়েত হোসেন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী ও সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।
    জনসভায় বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়ন হলে দেশে আর কোনোদিন স্বৈরাচারের জন্ম হবে না। বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে হারিয়ে যাওয়া গণতন্ত্র কীভাবে পুনরুদ্ধার হবে- সেটিও ৩১ দফায় উল্লেখ করা আছে। তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে দলটির দুই লক্ষ নেতাকর্মীর প্রাণ যাবে। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে বিএনপি মেরে ফেলেছে- এমন হয়েছে? বিএনপি কখনও প্রতিহিংসার রাজনীতি করে না৷
    পরে জনসভা শেষে জনসাধরণের মাঝে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Facebook Comments Box

Posted ১০:২৩ পিএম | রবিবার, ০৬ জুলাই ২০২৫

The Daily Sarod |