স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:06 pm
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা মামলায় পলাতক থাকা জাহিদুল হক শুভ (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে তাকে সদর উপজেলার তালশহর পূর্ব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুভ জেলার আশুগঞ্জ উপজেলার লামা বাইক গ্রামের আনিসুল হকের ছেলে।
গ্রেপ্তার হওয়া জাহিদুল হক শুভ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক। তিনি ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, জাহিদুল হক শুভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিদ্যালয় এলাকায় ছাত্রদের উপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন। এ সংক্রান্ত তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থাকায় একটি মামলা রয়েছে। এছাড়াও সে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি মামলায় সন্ধিগ্ধ আসামী। মামলা দায়েরের পর সে তার মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
Posted ১০:০৬ পিএম | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya