শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ঢাকা থেকে ফিরে আখাউড়ায় ডেংগু আক্রান্ত ট্রেনের টিটিই

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:49 pm

ঢাকা থেকে ফিরে আখাউড়ায় ডেংগু আক্রান্ত ট্রেনের টিটিই

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এক ডেংগু রোগী সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলার সাড়ে ১২টার দিকে ওই রোগী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

তিনি ঢাকা থেকে আসা চাকুরিজীবী। চলতি মৌসুমে ওনিই আখাউড়ায় সনাক্ত হওয়া প্রথম ডেংগু রোগী।
ওই ব্যক্তি হলেন মো. আলম মিয়া (৩৫)। বাংলাদেশে রেলওয়েতে তিনি টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) পদে কর্মরত আছেন। দায়িত্ব পালন করতে তিনি ১০
নভেম্বর ঢাকায় গিয়েছিলেন। এরপর  থেকে অসুস্থ বোধ করেন তিনি।

আলম মিয়া জানান, ধারণা করছি ঢাকার কমলাপুরে রেলওয়ে সংশ্লিষ্টদের জন্য টয়লেট ব্যবহারের সময় সেখানে থাকা মশার কামড়ে তিনি আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে ফেরার একদিন পর থেকেই তিনি অসুস্থবোধ করেন। গত মঙ্গলবার পরীক্ষা করে ডেংগু বিষয়টি নিশ্চিত হতে পারেন। চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি  হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ইউএইচএফপিও) হিমেল খান বলেন, ‘ডেংগু সনাক্ত হওয়ার পরপরই ওনাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ  দেওয়া হয়। বিভিন্ন দিক চিন্তা করে ওনাকে কেবিনে আলাদাভাবে রাখা হয়েছে । চলিত সময়ে আখাউড়াতে প্রথম রোগী ওনি।’

Facebook Comments Box

Posted ৯:৪৯ পিএম | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

The Daily Sarod |