শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ডা. বজলুর রহমানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৮ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 9:21 pm

ডা. বজলুর রহমানের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি, ন্যাশনাল হার্ট ফাউণ্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি, ব্রাহ্মণবাড়িয়াস্থ কুমিল্লা সমিতির সভাপতি, জেলা বিএমএ’র দীর্ঘকালীন সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য ডা. মোহাম্মদ বজলুর রহমান আর বেঁচে নেই।

রোববার (০৭ আগস্ট) দিবাগত রাত দেড়টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে ৬৫ বছর বয়সে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনহ বহু গুণগ্রাহীকে করে গেছেন শোকাহত।

সোমবার (৮ আগষ্ট) বেলা ১১ টার দিকে জেলা শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে বিভিন্ন সংগঠন ও তাঁর কর্মময় জীবনের সুহৃদ এবং স্বজনরা তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সোনার বাংলা ডিগ্রী কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে উপজেলার ভবানিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

Posted ৯:২১ পিএম | সোমবার, ০৮ অগাস্ট ২০২২

The Daily Sarod |