শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ট্রেন দুর্ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর সম্পন্ন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৩ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 8:44 pm

ট্রেন দুর্ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর সম্পন্ন

ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দভাগে চট্রগ্রাম গামী উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেন মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত সকলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামসুজ্জামান।

তিনি জানান, নিহত ১৬জনের মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর রবি লাল হরিজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের মাধ্যমে এই প্রক্রিয়া শেষ হয়। মরদেহের সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দাফন-কাফনের জন্য দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কসবার বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পে ১০টি মরদেহ, কসবা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩টি মরদেহ, জেলা সদর হাসপাতাল থেকে ২টি মরদেহ ও কুমিল্লা থেকে একটি মরদেহ নিহতের স্বজনরা গ্রহণ করে।

মঙ্গলবার ভোর ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ ৮ঘন্টা বন্ধ ছিল। ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যরা, বিজিবি, রেলওয়ে ও থানা পুলিশ কাজ করে। লাকসাম থেকে দুর্ঘটনায় পতিত ট্রেনকে উদ্ধারে দুই ক্রেন কাজ করে।

দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও রেল মন্ত্রণালয় থেকে ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে তূর্ণা এক্সপ্রেসের লোকো মাস্টার(চালক), সহকারী লোকো মাস্টার (সহকারী চালক) ও গার্ডকে।

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | বুধবার, ১৩ নভেম্বর ২০১৯

The Daily Sarod |