শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ট্রেনের দরজায় বসে ভ্রমণ, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:46 pm

ট্রেনের দরজায় বসে ভ্রমণ, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অলিউল্লাহ্ নিবির (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১নং প্লাটফর্মে এই দুর্ঘটনা ঘটে।

অলিউল্লাহ নিবির পৌরসভার দক্ষিণ মৌড়াইলের আমান উল্লাহ্ ছেলে। নিবির ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের কমার্স শাখার শিক্ষার্থী।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিবির নরসিংদী থেকে তিতাস কমিউটার ট্রেনে দরজায় বসে ব্রাহ্মণবাড়িয়া আসতেছিল। ট্রেনটি ধীরগতিতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌছলে নিবির ট্রেন থেকে নামতে গিয়ে পা প্লাটফর্মে ধাক্কা লাগে। এতে সে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পিএম | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |