সাজিদুল ইসলাম, সৌদি আরব-
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 1:49 am
সৌদি আরবে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত একটি ট্রাক উল্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার দুপুরে জেদ্দার হায়ার সামির এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের আল-আমিন, নরসিংদীর কাউসার ও ময়মনসিংহের গফুরগাঁওয়ের শাকিল।
নিহত সবাই জেদ্দায় ইয়ামাম কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, কোম্পানির কাজ শেষে পরিচ্ছন্ন কাজে নিয়োজিত একটি গাড়ি যোগে তারা বাসায় ফিরছিলেন। পথিমধ্যে জেদ্দার বুরাইমান ফ্লাইওভারের উপরে একটি ট্রাক পরিচ্ছন্নতার গাড়িটিকে পেছন থেকে দ্রুত বেগে ধাক্কা দিলে উল্টে যায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিন বাংলাদেশি নিহত হয়।
নিহতদের মরদেহ জেদ্দার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
রাফি/–
Posted ১:৪৯ এএম | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya