শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা

জোরপূর্বক কলেজ অধ্যক্ষকে পদত্যাগ, ফিরে পেতে শিক্ষার্থীদের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:27 pm

জোরপূর্বক কলেজ অধ্যক্ষকে পদত্যাগ, ফিরে পেতে শিক্ষার্থীদের স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল মোনেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হোসনে আরা বেগমকে জোরপূর্বক পদত্যাগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগ প্রত্যাহার চেয়ে একটি স্মারকলিপি দিয়েছেন ওই কলেজের শিক্ষার্থীরা। এর আগে একটি প্রতিবাদ মিছিল নিয়ে তারা ইউএনও অফিসে জড়ো হন।

শিক্ষার্থীরা জানান, গত ১৯ আগস্ট কিছু সংখ্যাক ছাত্র-ছাত্রী ও বহিরাগত ছেলেমেয়েদের দিয়ে অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর পূর্বক একটি কাগজে স্বাক্ষর করতে বাধ্য করেন। যা পদত্যাগ পত্র বলে তারা দাবি করে।  শিক্ষার্থীরা জানান এই পদত্যাগ তারা মানেন না। তিনি কলেজের সার্বক্ষনিক লেখাপড়ার তদারকি করেন। আমরা তাকে স্বপদে বহাল চাই। তাই  পরিচালনা পর্ষদের কাছে দাবী দ্রুত কলেজে ফিরিয়ে আনার দাবি জানান।

কলেজ শিক্ষার্থী আফজাল হোসেন, শরীফ উল্লাহ্, মুজাহীদ আহমেদ বলেন, কিছু শিক্ষক ও শিক্ষার্থী ষড়যন্ত্র করে অধ্যক্ষ মেডামকে জোর করে পদত্যাগ করেছেন। কারণ উনি লেখাপড়ার প্রতি জোর দিতেন, যেন শিক্ষার্থীরা ভাল ফলাফল করতে। আর কিছু শিক্ষক উনার বিরোধী ছিলেন, কারণ তাদের ক্লাস ফাঁকি দিতে পারতেন না। আমরা এই পদত্যাগ মানি না।

এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সেলিম শেখ জানান, ইতিপূর্বে ভুক্তভোগী শিক্ষক নিজে এসে আমাকে জানিয়েছেন, উনার কাছ থেকে জোরপূর্বক সাক্ষর নিয়ে পদত্যাগ করানো হয়েছে। কলেজ অধ্যক্ষকে পূর্ণবহালের দাবিতে শিক্ষার্থীরা একটি স্মারক লিপি দিয়েছেন।  এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:২৭ পিএম | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |