শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

জেদ্দায় এসএসসি পরীক্ষা দিল ৮৬জন শিক্ষার্থী

সাজিদুল ইসলাম, সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:47 pm

জেদ্দায় এসএসসি পরীক্ষা দিল ৮৬জন শিক্ষার্থী

বাংলাদেশের সাথে একযোগে সোমবার সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং ন্যাশনাল কারিক্যুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জেদ্দা কেন্দ্রে এ বছর অংশগ্রহণ করেছে মোট ৮৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৩৫ জন ছাত্র এবং ৫১ জন ছাত্রী রয়েছে।

বাংলাদেশের সাথে সময়ের পার্থক্যের কারণে স্থানীয় সময় সকাল ৭ ঘটিকায় পরীক্ষা শুরু হয় জেদ্দা কেন্দ্রে।

বোর্ডের নির্দেশ অনুযায়ী প্রশ্নফাঁস সহ অনিয়ম রোধে কড়াকড়ির মাধ্যমে শিক্ষার্থীদেরকে পরীক্ষার আধঘণ্টা আগে হলে প্রবেশ করানো হয়। হলের নিরাপত্তার জন্য মেটাল ডিটেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের দেহতল্লাশি করে হলে প্রবেশ করানো হয়।

বিদ্যালয়ের বাহিরের পরিদর্শক হিসেবে ছিলেন জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব (শিক্ষা ও শ্রম) কাজী কে এম সালাহ উদ্দিন। প্রথমদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন জেদ্দা কনস্যুলেটের কাউন্সেলর মোহাম্মদ কামরুজ্জামান।  কেন্দ্র সচিব এর দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ হামদুর রহমান।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পিএম | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |