শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

জেদ্দায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ০৫ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 3:53 pm

জেদ্দায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে যখন লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করছে, ঠিক সেই সময় বিদেশে বসে বাংলাদেশের সার্বভৌম বিরোধী একটি চক্র বাংলাদেশ সরকারও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত থাকা রয়েছে।সৌদি আরবের জেদ্দা আওয়ামী সমমনা ১১ টি সংগঠনের সমন্বয়ে গঠিত জেদ্দা আওয়ামী ফোরামের পক্ষ থেকে  স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

মোহাম্মদ মুসা খান ও জিতু আহমেদের যৌথ পরিচালনা এবং জেদ্দাস্থ নবীন লীগের সভাপতি শেখ ওয়াদুদ করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা আওয়ামী ফোরামের সমন্বয়ক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হোসেন মাহমুদ নাহিদ।

সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধান অতিথি হোসেন মোঃ নাহিদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বদরবারে উপস্থাপন এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছেন। বর্তমান বৈশ্বিক করোনা ভাইরাসের এর মধ্যেও বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক সংস্কারের মাধ্যমে দেশকে যখন এগিয়ে যাচ্ছে , ঠিক তখনই দেশবিরোধী একটি চক্র দেশে এবং প্রবাসে বসেও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে প্রপাগান্ডা অপপ্রচার করছে। শুধু তাই নয় সম্প্রতি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মৃত্যুতে বাজে মন্তব্য, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। ওইসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে এখন থেকে আওয়ামী মনা এবং আওয়ামী লীগের সমর্থকদের সাথে নিয়ে প্রতিহত করা হবে।

বক্তারা নামে-বেনামে বিদেশে বসে যেসব অপপ্রচারকারী এসব কর্মকাণ্ডে লিপ্ত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিদেশে বসে যেসব অপপ্রচারকারী হীন এই কর্মকান্ডে লিপ্ত তাদের পাসপোর্ট বাতিল করার আহ্বান জানানো হয়। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে আমাদের অঙ্গীকার এই বাংলায় সার্বভৌম বিরোধী কাউকে প্রশ্রয় দেয়া হবে না প্রবাস থেকে বিশেষ করে সৌদি আরবে যেসব অপপ্রচারকারী ঘৃণ্য কাজ গুলো করছেন তাদেরকে শনাক্ত করে স্থানীয় এবং বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সমর্পণ করা অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

উল্লেখ, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের কারণে সৌদি আরবের তথ্যপ্রযুক্তি আইনে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী দাম্মাম সহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে মিনাল মাহমুদ নামে একজন বাংলাদেশিসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান মুকুল সভাপতি প্রবাসী নরসিংদী আওয়ামী লীগ, সাইফুল ইসলাম বাবুল সভাপতি জেদ্দা কৃষকলীগ, রুস্তম আলী সভাপতি যুবলীগ পশ্চিমাঞ্চল, নাজমুল সাহাদাত সুমন সভাপতি জেদ্দা যুব পরিষদ, শেখ শাহিন সভাপতি জেদ্দা বঙ্গবন্ধু একাডেমি, বাদল দেওয়ান সভাপতি প্রবাসী মুন্সীগঞ্জ আওয়ামী পরিবার, খসরুল ইসলাম সাধারণ সম্পাদক জেদ্দা নবীন লীগ, মমিনুল ইসলাম পাপন সিনিয়র সহ-সভাপতি জেদ্দা নবীনলীগ।

অঃঃধপযসবহঃং ধৎবধ

Facebook Comments Box

Posted ৩:৫৩ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২০

The Daily Sarod |