শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘জুয়ায় টাকা হেরে হতাশ ছিলেন হিমু’-র‍্যাবকে প্রেমিক রুফি

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:42 pm

‘জুয়ায় টাকা হেরে হতাশ ছিলেন হিমু’-র‍্যাবকে প্রেমিক রুফি

অভিনেত্রী হোমায়রা নুসরাত হিমুর মৃত্যুর ঘটনায় তার কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফি ওরফে উরফিকে গ্রেফতার করেছে র‍্যাব। র‌্যাবের হাতে গ্রেফতারের পর মোহাম্মদ জিয়াউদ্দিন রুফি ওরফে উরফি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত দুই থেকে তিন বছর ধরে অনলাইনে জুয়া খেলার অ্যাপ ‘বিগো লাইভ’-এ আসক্ত হয়ে পড়েন। সেখানে প্রায় ২১ লাখ টাকা হিমু খোয়ান। জুয়ায় টাকা খুইয়ে মানসিকভাবে বিপর্যস্ত  হয়ে পড়েছিলেন তিনি। এসব নিয়ে বিভিন্ন সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হতো।

রুফি আরও জানিয়েছেন, হিমু এর আগেও তিন থেকে চারবার তাকে জানিয়েছিলেন তিনি আত্মহত্যা করবেন, তবে করেননি। বৃহস্পতিবার (২ নভেম্বর) তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। হিমু তখনও বলেছিলেন আত্মহত্যা করবেন। রুফি এবারও পাত্তা দেননি। তখনই কিন্তু আত্মহত্যা করে ফেলেন হিমু।

শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি জানান, এ ঘটনায় হিমুর খালা বাদী হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। মামলায় রুফি ওরফে উরফিকে গ্রেফতার দেখানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আল মঈন জানান, ২০১৪ সালে হিমুর খালাতো বোনের সঙ্গে রুফির বিয়ে হয়েছিল। বিয়ের কিছু দিনের মধ্যে পারিবারিক সমস্যার কারণে তাদের বিচ্ছেদ হয়। আত্মীয়তার সুবাদে রুফির সঙ্গে হিমুর পরিচয় হয়। খালাতো বোনের সঙ্গে রুফির বিচ্ছেদ হলেও তার সঙ্গে হিমুর নিয়মিত যোগাযোগ ছিল।

আরও পড়ুন : অভিনেত্রী হিমুর রহস্যজনক মৃত্যু, ফোন নিয়ে পালিয়েছে প্রেমিক

র‌্যাবকে রুফি জানান, বিচ্ছেদের পরে তিনি আরেকজনকে বিয়ে করলেও হিমুর সঙ্গে বিভিন্নভাবে নিয়মিত যোগাযোগ ছিল। প্রায় চার মাস আগে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তিনি হিমুকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত তার বাসায় যাতায়াত শুরু করেন। তবে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও বাগবিতণ্ডা হতো।

রুফি আরও জানান, বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি হিমুর উত্তরার বাসায় যান। পরে অনলাইন জুয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে হিমুর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায় হিমু ভাঙচুর করেন। বাগবিতণ্ডার একপর্যায়ে রুমের বাইরে থেকে একটি মই এনে রুমে ঢুকে পড়েন হিমু। রুমের সিলিং ফ্যানে আগে থেকেই বেঁধে রাখা প্লাস্টিকের রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন বলে হিমু জানান।

আগেও কয়েকবার আত্মহত্যার হুমকি দিয়েছেন বলে এবারও হিমুর কথায় পাত্তা দেননি, দাবি করেন রুফি। কিন্তু কিছুক্ষণ পর তিনি দেখতে পান হিমু সত্যি সত্যি গলায় ফাঁস নিয়েছেন। তখন হিমুকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এসময় তিনি পাশের রুমে থাকা হিমুর মেকআপ আর্টিস্ট মিহিরকে ডেকে আনেন। পরে মিহির রান্নাঘর থেকে একটি বঁটি এনে রশি কেটে তাকে নিচে নামান।

রুফি, বাসার দারোয়ান ও মিহির মিলে হিমুকে বাসা থেকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন র‌্যাব জানায়, রুফি ‘ও’ লেভেল শেষ করে টেক্সটাইল কেমিক্যালের ব্যবসা করতেন। ঘটনার দিন হিমুকে ডাক্তার মৃত ঘোষণা করার পরে তিনি হিমুর ব্যবহৃত দুটি আইফোন ও গাড়ি নিয়ে দ্রুত হাসপাতাল থেকে চলে যান। পরে হিমুর গাড়ি তার উত্তরার বাসার পার্কিংয়ে রেখে দেন তিনি। এরপর মোবাইল ফোন দুটি বিক্রির উদ্দেশ্যে রাজধানীর বংশাল এলাকায় পালিয়ে যান। সেখান থেকে তাকে আজ গ্রেফতার করা হয়। তবে কেন হিমুর ফোন তিনি বিক্রির চেষ্টা করেছিল তা রুফি জানাননি।

আইনি প্রক্রিয়া অনুযায়ী রুফিকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ৯:৪২ পিএম | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

The Daily Sarod |