স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 9:26 pm
জাতীয় পর্যায়ে শিশু পুরস্কার ২০২২ এবং ২০২৩ সালের রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান প্রিয়ম আচার্য। শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশে শিশু একডেমীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রিয়ম আচার্য ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। প্রিয়ম ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী থেকে চার বছরের সংগীতের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছে এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের নিয়মিত শিল্পী।
প্রিয়ম ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সাংবাদিক, কন্ঠশিল্পী, জেলা শিল্পকলা একডেমির সংগীত প্রশিক্ষক ও প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয়কারী পীযূষ কান্তি আচার্য এবং জেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক কন্ঠশিল্পী মনিকা আচার্যের কনিষ্ট সন্তান।
তারা প্রিয়মের জন্যে সবার কাছে আশির্বাদ কামনা করেছেন।
Posted ৯:২৬ পিএম | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya