চিকিৎসক রাজিব আহসানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : ৮:৪৭ অপরাহ্ণ

চিকিৎসক রাজিব আহসানের ইন্তেকাল

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার সাবেক কার্ডিওলজি কনসালটেন্ট চিকিৎসক রাজিব আহসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন) মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৪টা ২৩ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

ডা. রাজিব আহসানের ছোট ভাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান বুলবুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. রাজিব আহসান ইন্তেকাল করেছেন। রাত ১০টায় রাজ মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

চিকিৎসক রাজিব আহসান ২০১৯ সাল থেকে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এরপর সিঙ্গাপুরেঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তিনি দেশে ফিরে চিকিৎসা নিচ্ছিলেন।

রাজিব আহসান ১৯৭৬ সালের ১ জানুয়ারী মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল হাশেম হাওলাদার ও মায়ের নাম কাজী রওশন আরা বেগম।

রাফি/

Facebook Comments Box

Posted ৮:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

dainiksarod |