শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

চালকের জন্য পান আনতে ট্রাক্টর থেকে ঝাঁপ, চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল হেলপারের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:20 pm

চালকের জন্য পান আনতে ট্রাক্টর থেকে ঝাঁপ, চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল হেলপারের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিজ ট্রাক্টরের নিচে চাপা পড়ে খাইরুল ইসলাম খান (২২) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার মেহারী ইউনিয়নের ঈশাননগর এলাকায় এ ঘটনা ঘটে। খাইরুল ওই গ্রামের মাহিনুর খানের ছেলে।

স্থানীয় বাসিন্দা রিপন মিয়া নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ট্রাক্টরে করে বালু পরিবহনে কাজ করছিলেন খাইরুল। বালু পরিবহনকালে ঈশাননগর মোড়ে দোকান থেকে চালকের জন্য পান কিনতে ট্রাক্টরটি গতি কমানো হলে খাইরুল লাফ দিয়ে নিচে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় চলন্ত ট্রাক্টরটি তাঁর ওপর উঠে যায়। এ সময় চাকার নিচে পড়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান খাইরুল।

নিহতের বাবা মাহিনুর খান জানান, খাইরুল গত এক সপ্তাহ ধরে বালুবাহী ট্রাক্টরের হেলপারের কাজ নেন। তাঁর ইচ্ছে ছিল ট্রাক্টরে কাজ করে সংসারের হাল ধরার পাশাপাশি টাকা জমিয়ে একটি মোটরসাইকেল কেনার।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:২০ পিএম | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |