শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

চালককে অচেতন করে অটো ছিনতাইকারি ৩ কিশোর আটক,হবিগঞ্জে করতো বিক্রি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৬ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:35 pm

চালককে অচেতন করে অটো ছিনতাইকারি ৩ কিশোর আটক,হবিগঞ্জে করতো বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ায় চালককে অচেতন করে ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাইয়ের অভিযোগে ৩ তরুণকে আটক করেছে পুলিশ। আজ রোববার (১৬ জুলাই) মামলা দায়েরের পর দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা বিভাটেকটি (অটোরিকশা)। ছিনতাইকারী তিন কিশোর জানিয়েছে, অটোরিকশা গুলো টুকরো করে বিক্রি করতে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুরে।

আটককৃত কিশোররা হলেন, জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের কাশেম মিয়ার ছেলে ইমন মিয়া (১৭), আ: হালিমের ছেলে জাকির খান (১৫) ও চাঁন বাদশার ছেলে মো. হোসেন(১৬)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের দত্তখোলা গ্রামের আলী আজমের ছেলে শাহপরান (১৮) নিজের বিভাটেক নিয়ে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পর যাত্রীবেশে ৩ কিশোর উঠে সদর উপজেলার সুহিলপুরে আসার জন্যে। সুহিলপুর এসে পানির সাথে চেতনা নাশক ঔষধ পান করিয়ে চালক শাহপরানকে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে শাহপরানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছিনতাই হওয়া অটোরিকশা সহ তিন কিশোরকে আটক করা হয়েছে। এই ঘটনায় শাহপরানের বাবা বাদি হয়ে মামলা দেওয়ার পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক তিন কিশোর পুলিশকে জানায় তারা গত ২/৩ বছর যাবত চেতনানাশক ঔষধ পান করিয়ে অটোরিকশা ছিনতাই করে আসছে। তাদের টার্গেট থাকে অল্প বয়সের অটোরিকশা চালক। ইতিপূর্বে তারা আরও এমন ৩/৪ টি ছিনতাই করেছে। এইবার প্রথম তারা ধরা পড়লেন। আটকের পর তারা আরও জানায় ছিনতাই করা অটোরিকশা টুকরো করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুরে লিটন নামের এক ব্যক্তির কাছে নিয়ে গিয়ে বিক্রি করতেন।

Facebook Comments Box

Posted ৯:৩৫ পিএম | রবিবার, ১৬ জুলাই ২০২৩

The Daily Sarod |