গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 6:55 pm

গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ছবি: মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও নিহত জামাল উদ্দিন

গ্যাস বিস্ফোরণে দ্বগ্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় আনা হয়।

পরিবারের সদস্যর জানান, গত শনিবার রাতে গ্যাস সরবরাহ বন্ধ হবার পর পরিবারের লোকজন অসাবধানতাবশত গ্যাসের চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। পরদিন রোববার ভোরে গ্যাসের সরবরাহ শুরু হলে ঘরে গ্যাস সারা ঘরে ছড়িয়ে পড়ে। তারা বিষয়টি আঁচ করতে পেরে রান্না ঘরে গিয়ে অটো চুলার চাবি ঘুরাতে গেলে বিষ্ফোরণ ঘটে। এতে জামাল উদ্দিন গুরুতরভাবে দগ্ধ হন। এ সময় তার স্ত্রী হেপী আক্তার, ছেলে রেজোয়ান হাসান ও গৃহপরিচারিকা জান্নাতুল ফেরদৌসও দ্বগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪দিন আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিনের মারা যান। তবে বাকি দগ্ধরা শঙ্কামুক্ত রয়েছেন।

নিহত জামাল উদ্দিনের ভাই ইউসুফ মিয়া জানান, আজ বাদ মাগরীব শহরের শেরপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে মরদেহ দাফন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫২ পিএম | বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

The Daily Sarod |