শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

গুজবরোধে আইন কিভাবে কাজে লাগানো যায় তা আলোচনা হচ্ছে: নেদারল্যান্ডের উপ-রাষ্ট্রদূত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৫ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 2:03 pm

গুজবরোধে আইন কিভাবে কাজে লাগানো যায় তা আলোচনা হচ্ছে: নেদারল্যান্ডের উপ-রাষ্ট্রদূত

বাংলাদেশে সাইবার সিকিউরিটি একটি আইন আছে। গুজব প্রতিরোধে এই আইন কিভাবে কাজে লাগাতে তা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন নেদারল্যান্ডের উপ-রাষ্ট্রদূত দাইজ উডস্ট্রা। বৃহস্পতিবার (৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রেস ক্লাবে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় গুজব ছড়ানোর কারণে সৃষ্ট সমস্যাগুলো তুলে ধরেন এবং কীভাবে প্রকল্পের কার্যক্রমে তাদের অংশগ্রহণের ফলে ভুল তথ্য ও বিভ্রান্তির বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি সচেতনতা ও বোঝাপড়া হয়েছে তা নিয়ে আলোচনা করেন। কৃতজ্ঞতা প্রকাশ করে, তারা আরও উল্লেখযোগ্য প্রভাব অর্জনের জন্য এই জাতীয় প্রোগ্রামগুলি প্রত্যন্ত অঞ্চলে সম্প্রসারণের জন্য তাদের প্রত্যাশাও ব্যক্ত করেছে।

এ সময় অন্যান্যের মধ্যে সাকমিডের ডেপুটি ডাইরেক্টর সৈয়দ কামরুল হাসান, সিনিয়র পলিসি এডভাইজার নামিয়া আক্তার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক আদনান ফাহাদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, জেলা পরিষদ সদস্য রুমানুল ফেরদৌসি, নারী নেত্রী ফারহানা মিলি, সাংবাদিক আ ফ ম কাউছার এমরান, এনজিও নেতা এস এম শাহীন, সমাজকর্মী শামীম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সাকমিড জানায়, ভুল ও অপতথ্য রোধে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই আওতায় গত বছরের অক্টোবর থেকে ঢাকা, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করছে সাকমিড। আগামী সেপ্টেম্বর নাগাদ প্রকল্পের কাজ চলমান থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box

Posted ২:০৩ পিএম | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

The Daily Sarod |