শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সেপ্টেম্বরেই জাতীয় পে স্কেলের গেজেট ‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা

গাঁজা বিক্রির টাকা লেনদেনের জেরে খুন হন শৌচাগারের ইজারাদার ওলি মিয়া

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:19 pm

গাঁজা বিক্রির টাকা লেনদেনের জেরে খুন হন শৌচাগারের ইজারাদার ওলি মিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজার টাকা লেনদেনের জেরে ছুরিকাঘাতে ওলি মিয়া (৭০) নামের এক পাবলিক টয়লেটের ইজারাদারকে খুন করা হয়। এই ঘটনায় অভিযুক্ত যুবক মোস্তাকিম (২৪) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়ে আদালতে হত্যার বর্ণনা দিয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এই তথ্য জানান তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক মুমিনুল ইসলাম এই তথ্য জানান।

নিহত ওলি মিয়া জেলা শহরের উত্তর পৈরতলার মৃত মতি মিয়ার ছেলে। ঘাতক মোস্তাকিম পশ্চিম মেড্ডা এলাকার জসিম মিয়ার ছেলে।

উপপরিদর্শক মমিনুল ইসলাম জানান, ওলি মিয়া শহরের জগৎ বাজারের গণশৌচাগারের ইজারাদার ছিলে। গত ২৮ সেপ্টেম্বর রাতে ওলি মিয়াকে ছুরিকাঘাতে অজ্ঞাত আসামী হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় অজ্ঞাত আসামী করে নিহতের মেয়ে জরিনা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। তদন্তে বের হয়ে আসে মেড্ডা এলাকার জসিম নামে এক যুবক এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে গ্রেপ্তার করতে গিয়ে জানা যায় সে আরেকটি মামলায় ইতিমধ্যে জেলহাজতে রয়েছে। পরে তাকে ওলি মিয়ার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে রিমান্ড আবেদন করা হয়। আদালত তাকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে তাকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে হত্যার দায় স্বীকার করে বিস্তারিত জানান। জসিম হত্যার বর্ণনা দিতে গিয়ে জানান, ওলি মিয়া গাঁজা বিক্রি ও সেবন করতেন। জসিমের সাথে তার ভাল সম্পর্ক থাকায় সেও ওলি মিয়ার সাথে গাঁজা সেবন করতেন। ঘটনার কিছুদিন আগে জসিম গাঁজা এনে ওলি মিয়ার কাছে বিক্রি করে। এই গাঁজা বিক্রয়ের কিছু টাকা বকেয়া রাখেন ওলি মিয়া। এনিয়ে তাদের মধ্যে কয়েকদিন বাকবিতণ্ডা হয়। ঘটনার দিন রাতে জসিম সাথে একটি ছুরি নিয়ে এসে ওলি মিয়ার কাছে গাঁজা বিক্রয়ের বকেয়া টাকা খোঁজে। এসময় ওলি মিয়া দিতে অস্বীকার জানালে জসিম তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে নিহত হন ওলি মিয়া।

এসআই মমিনুল ইসলাম আরও জানান, জসিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়ে জবানবন্দি দিয়েছেন। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

The Daily Sarod |