বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ০৩ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট : 11:11 pm
গরমের কারণে সিলেট-ঢাকা ও সিলেট-চট্রগ্রাম রেলকপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর স্টেশনের অনতিদূরে ১৫ ফুট রেললাইন বাঁকা হয়ে যায়। রোববার (৩ মার্চ) দুপুরে সংশ্লিষ্টরা খবর পেয়ে সেটি মেরামত করে দেন। তবে ওই সময়ে কোনো ট্রেন না থাকায় চলাচালে কোনো ধরণের সমস্যা হয়নি বলে সংশ্লিষ্টরা দাবি করেছে।
আখাউড়া রেলওয়ে জংশনের সহকারি নির্বাহী প্রকৌশলী (এইএন) মো. মেহেদী হাসান তারেক রাত সাড়ে আটটার দিকে জানান, আজমপুর-মুকুন্দপুর সেকশনে ১৫ ফুটের মতো লাইন বাঁকা হয়ে যায়। রেলপথে দায়িত্বে থাকা লোকজন বেলা দুইটার দিকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো তেমন গরম পড়েনি। তবে কম গরমেও রেললাইন বাঁকা হতে পারে। এখন গাড়ির গতি বাড়ানো হয়েছে। যেসব জায়গায় বাঁক আছে সেখানে কম গরমেও লাইন বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে।’
Posted ১১:১১ পিএম | রবিবার, ০৩ মার্চ ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya