শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

গরমে রেললাইন বাঁকা, চট্রগ্রাম-সিলেট থেকে ঢাকাগামী ট্রেনের শিডিউল বিপর্যয়

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 9:31 pm

গরমে রেললাইন বাঁকা, চট্রগ্রাম-সিলেট থেকে ঢাকাগামী ট্রেনের শিডিউল বিপর্যয়

তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী রেললাইন আবারও বাঁকা হয়ে যায়। ফলে একটি মাত্র লাইন দিয়ে ট্রেন আপ-ডাউন করছে। এতে করে চট্রগ্রাম ও সিলেট থেকে ঢাকাগামী ট্রেনের সময় সূচিতে বিপর্যয় হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম। তিনি জানান, গত বৃহস্পতিবার দুপুরে তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে রেললাইন বাঁকা হয়ে যাওয়ায় মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। প্রায় ২৮ ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যার দিকে লাইনচুত্য হওয়া বগি গুলো উদ্ধার কাজ সমাপ্ত করা হয়। তবে লাইন মেরামতের কাজ বাকি থাকায় আপ লাইনে ট্রেন চলাচল শুরু করা যায়নি। শনিবার সকালে মেরামতের পর সেই লাইন দিয়ে উপকুল এক্সপ্রেস ট্রেন ঢাকায় যায়। এরপরই গরমে লাইনটি আবারও বাঁকা হয়ে যায়। এক লাইনে আপ-ডাউন করায় গত বৃহস্পতিবারের পর থেকে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ৪ ঘণ্টা বিলম্বে ছেড়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে ট্রেনের বগি লাইনচ্যুত ও রেললাইন বেঁকে যাওয়ার ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেন দুপুর ১টা ২৮ মিনিটের পরিবর্তে বেলা ৩টায় স্টেশন ছেড়ে গেছে। একই পথে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা পৌনে বারোটায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করে। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বিকেল ৪টা ২০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা পৌনে ৬টায় ছেড়ে গেছে। একই পথে চলাচলকারী কালনি এক্সপ্রেস ট্রেনটি ১০টা ৩৮ মিনিটের পরিবর্তে ১২টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করে।

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

The Daily Sarod |