শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

খুলে দেওয়া হচ্ছে মক্কার সব মসজিদ

সাজিদুল ইসলাম, সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ২০ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 2:52 pm

খুলে দেওয়া হচ্ছে মক্কার সব মসজিদ

সৌদি আরবে করোনা ভাইরাসের প্রভাবে বন্ধ থাকা অন্যসব এলাকার মতো পবিত্র নগরী মক্কা অঞ্চলের মসজিদগুলো আগামীকাল রোববার ফজরের নামাজ থেকে উন্মুক্ত করে দিচ্ছে সরকার।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের শর্তে মক্কার ১ হাজার ৫৬০টি মসজিদ ফজরের সময় থেকেই খুলে দেওয়া হচ্ছে।

মহামারীজনিত কারণে ১৭ মার্চ থেকে এসব মসজিদে জামাত ও জুমা বন্ধ রয়েছে। খুলে দেওয়ার ঘোষণার পর স্বাস্থ্য মন্ত্রণালয় এসব মসজিদ জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করেছে। তবে মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

৩১ মে মসজিদে নববীসহ দেশের অন্য মসজিদগুলো খুলে দেওয়া হলেও বন্ধ ছিল মক্কা অঞ্চলের এসব মসজিদ। তবে মসজিদে হারামের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, মসজিদের হারামের সাধারণ মানুষ নামাজের অনুমতি পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে

এদিকে মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার কথা বললেও হজের কোনো সিদ্ধান্ত জানায়নি সৌদি আরব। ধারণা করা হচ্ছে, করোনার প্রকোপ কমে আসা দেশগুলোর মুসল্লিদের জন্য হজের অনুমতি দিতে পারে দেশটি। তবে হজযাত্রা ও সৌদি আরবে অবস্থানের সময় কমবে। না হলেও শুধু সৌদি আরবে বসবাসকারীরা হজ পালনের সুযোগ পাবেন।

Facebook Comments Box

Posted ২:৫২ পিএম | শনিবার, ২০ জুন ২০২০

The Daily Sarod |