শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কোন জীবন মেরে ফেলুক কারোরই কাঙ্খিত নয়: আখাউড়ায় বিজিবি মহাপরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০১ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 8:55 pm

কোন জীবন মেরে ফেলুক কারোরই কাঙ্খিত নয়: আখাউড়ায় বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, ‘কোন একটা জীবন মেরে ফেলুক এটা কারোরই কাঙ্খিত না। তারাও (বিএসএফ) চায় না, আমরাও চাই না। সবাই চায় সীমান্ত হত্যা কতটা নীচে নামিয়ে আনা যায়।’

বুধবার দুপুরে (০১ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজিবি মহাপরিচালক।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, ‘ডিজি লেভেলের সম্মেলনে আমরা অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। এসব আলোচনায় আমরা অনেক সমস্যার সমাধান করছি। এগুলো (সীমান্ত হত্যা) আরো বেশি হতে পারতো। এগুলো আমরা কমিয়ে নিয়ে আসছি। তবে আমাদের চেস্টা থাকবে সীমান্ত হত্যা আরও কতটা নীচে নামিয়ে নিয়ে আসতে পারি। ‘

বিএসএফ এর বাঁধায় আখাউড়া ইমিগ্রেশন ভবন এবং কসবা রেলওয়ে স্টেশন এবং সালদা নদী সেতু নির্মাণ কাজ বন্ধ থাকার প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, ‘ইমিগ্রেশন ভবনের বিষয়টি আমার জানা নেই। কসবা স্টেশন এবং সালদা নদী সেতুর বিষয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেস্টা করছি। আমি দায়িত্ব নেয়ার পর বিএসএফের সাথে যোগাযোগ করেছি। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।’

তিনি বলেন, ‘মাদক বিষয়ে প্রধানমন্ত্রীও জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। সেভাবেই আমরা কাজ করছি।’ মাছ গিয়ে মাদক আসাটা অনাকাঙ্খিত বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box

Posted ৮:৫৫ পিএম | বুধবার, ০১ মার্চ ২০২৩

The Daily Sarod |