শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কোটি টাকার মালামাল সহ দুই কাভার্ডভ্যান নিয়ে পালিয়েছে চালক-হেলপার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:27 pm

কোটি টাকার মালামাল সহ দুই কাভার্ডভ্যান নিয়ে পালিয়েছে চালক-হেলপার

ভারত থেকে আমদানি করা প্রাণ-আরএফএল গ্রুপের এক কোটি ৪ লাখ টাকার কাঁচামাল এ্যালুমিনিয়াম ইনগটসহ দুই কাভার্ডভ্যান নিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (৩ নভেম্বর) কোম্পানির লিগ্যাল অফিসার জুলফিকার হোসেন খাঁন বাদি হয়ে ৫জনের নাম উল্লেখ্য করে মামলাটি দায়ের করেন।

মামলার বিবাদীরা হচ্ছেন, মাগুরা জেলা সদরের বুজরুক শ্রীকুন্ডি গ্রামের ওয়াহিদুল মোল্লার ছেলে কাভার্ডভ্যান চালক ইয়াছিন হোসেন (৩৩), একই এলাকার আবছার মোল্লার ছেলে হেলপার মো. জিসান হোসেন (২৫), একই জেলার মহম্মদপুর থানার বিনতপুর গ্রামের আবুল মোল্লার ছেলে কাভার্ড ভ্যান চালক মো. তুহিন (৩৫), মাগুরা জেলা সদরের বজরুক শ্রীকুন্ডি গ্রামের আনছার বিশ্বাসের ছেলে মো. মিরাজ মিয়া (৩৯) ও একই এলাকার অহিদুল মোল্লার ছেলে হেলপার মো; হৃদয় (১৯)।

মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ১৪ অক্টোবর ভারত থেকে প্রাণ-আরএফএল কোম্পানীর বৈদ্যুতিক মালামাল তৈরির কাঁচামাল (এ্যালুমিনিয়াম ইনগট) আমদানী করা হয়। আমদানীকৃত কাঁচামাল (এ্যালুমিনিয়াম ইনগট) গত ৩০ অক্টোবর রাতে কোম্পানীর নিজস্ব দুটি কাভার্ড ভ্যানে করে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফ্যাক্টরীতে পৌঁছানোর উদ্দেশ্যে রওয়ানা করে। পরদিন ৩১ অক্টোবর দুটি কাভার্ড ভ্যান মালামাল নিয়ে হবিগঞ্জে পৌঁছানোর কথা থাকলেও তা যায়নি। এই অবস্থায় ১ নভেম্বর গভীর রাতে কোম্পানির নিজস্ব কাভার্ড ভ্যান গুলোতে সংযোজন থাকা জিপিএস ট্রেক করে দেখায়, কাভার্ড ভ্যান গুলো কিশোরগঞ্জের ভৈরব মেঘনা নদীর সেতু অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দিকে যাচ্ছে। পরবর্তীতে একাধিকবার ট্রকিং করলে কাভার্ড ভ্যান গুলো আশুগঞ্জ অবস্থান দেখায়। সকালে পুনরায় ট্রেকিং করলে কাভার্ড ভ্যানের জিপিএস বন্ধ দেখা যায় এবং ড্রাইবার-হেলপারের মুঠোফোন বন্ধ দেখা যায়। এই অবস্থায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এক কোটি ৪ লাখ টাকার আমদানিকৃত কাঁচামাল সহ কাভার্ডভ্যান দুটির সন্ধ্যান মেলেনি। বিষয়টি প্রাথমিক অবস্থায় পুলিশকে অবগত করা হয়।

পরে শুক্রবার এই ঘটনা প্রাণ-আরএফএল গ্রুপের ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্ব প্রাপ্ত লিগ্যাল অফিসার জুলফিকার হোসেন খাঁন বাদি হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ মামলার বিষয়ে নিশ্চিত করে জানান, মামলা দায়েরের সাথে সাথে পুলিশ তদন্ত শুরু করেছে। মালামাল সহ কাভার্ড ভ্যান ও আসামীদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

The Daily Sarod |