কুমিল্লায় যুবলীগ নেতাকে হত্যা: আখাউড়া ইমিগ্রেশনে গ্রেফতার আসামী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : ১০:০২ অপরাহ্ণ

কুমিল্লায় যুবলীগ নেতাকে হত্যা: আখাউড়া ইমিগ্রেশনে গ্রেফতার আসামী

কুমিল্লায় বোরকা পড়ে যুবলীগ নেতাকে হত্যা মামলার এজহারভুক্ত আসামী মোহাম্মদ বাদল রিয়াজ (৪৮) কে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের আগরতলা হয়ে দেশে ফেরার পথে আখাউড়া স্থলবন্দরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রিয়াজ কুমিল্লার তিতাস উপজেলার জিরারকান্দির মোহাম্মদ রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক জামাল হত্যা মামলার ৫নং আসামি।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক স্বপন দাস জানান,কুমিলার তিতাসে আলোচিত হত্যা মামলার এজহারভুক্ত আসামী মোহাম্মদ বাদল রিয়াজ ঢাকা বিমানবন্দর দিয়ে আরব আমিরাতের দুবাই পালিয়ে যায়। সেখান থেকে ভারতের আগরতলা হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসছিলেন। তাকে ইমিগ্রেশনে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ, গত ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ মে রাতে দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী পপি আক্তার। ওই মামলার ৫নং এজহার ভুক্ত আসামী মোহাম্মদ বাদল রিয়াজ।

Facebook Comments Box

Posted ১০:০২ অপরাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

dainiksarod |