স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট : 9:55 pm
ব্রাহ্মণবাড়িয়ায় কান্নাকাটি করায় ৬ মাস বয়সী এক কন্যা শিশুকে মুখে ওড়না ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড মা। আর সেই মরদেহ খালে ফেলে দিয়ে আসে বাবা সোমবার (১ জুলাই) রাতে একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে।
এ ঘটনায় পুলিশ নিহত শিশু নুসরাত জাহান তিথির মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে আটক করেছে। ঘটনার পর পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মত শিশু নুসরাতকে সাথে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। সোমবার সকালে স্বপ্না বেগম তার শিশু নুসরাত নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। পরে সদর থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ বাড়ির পাশের একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে। নিখোঁজের বিষয়টি পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকার করেন।
তিনি জানান, রাতে চিৎকার ও কান্নাকাটি করার কারণে শিশুটির মুখে ওড়না ঢুকিয়ে দেয়। এতে শিশুটি মারা যায়। পরে তার স্বামী মরদেহটি খালে ফেলে আসতে বলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আকটকৃত বাবা-মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
Posted ৯:৫৫ পিএম | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya